শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

এবার অপুর নায়ক নিরব

 সাখাওয়াত হোসেন নিরবের সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তারা। গত রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন এ দুই তারকা।


এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক মুরশেদ খান হিমেলসহ সিনেমাটির প্রযোজক, পরিচালক ও অভিনেতারা।

সিনেমা প্রসঙ্গে নিরব বলেন, ‘ছায়াবৃক্ষ’ গল্পনির্ভর একটি সিনেমা। চা বাগানের শ্রমিকদের জীবন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ হবে। আগামী মাসের প্রথম দিন থেকে শুটিং হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় এই সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।


Post a Comment

0 Comments